Wednesday, April 22, 2020

আল্লাহ পাকের তাওহীদ বা একত্ববাদের কুরআনী দলীল । ইসলাম শিক্ষার হাতেখড়ি । পর্ব - ৪

Share it Please

সুরা বাকারার একশত তেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আর তোমাদের ইলাহ বা মাবুদ তো একক সত্তা। সুরা নিসার একশত একাত্তুর নাম্বার আয়াতে বলেন তিনি আল্লাহ তো মাত্র একজনই। সুরা ইউসুফের উনচল্লিশ নাম্বার আয়াতে বলেন সেই এক আল্লাহ যিনি সব কিছুর উপর বিজয়ী। সুরা ইবরাহীমের আটচল্লিশ নাম্বার আয়াতে বলেছেন এবং সব কিছুই সেই একমাত্র মহা পরাক্রমশালী আল্লাহর সামনে স্পষ্ট হয়ে উপস্থিত হবে। সুরা রাআদের ষোল নাম্বার আয়াতে বলা হয়েছে আর তিনিই আল্লাহ একক ও সর্বজয়ী। সুরা ইখলাসের এক নাম্বার আয়াতে আছে বল সেই আল্লাহ একক সত্তা। এছাড়া আরোও বহু আয়াতে তাওহীদের স্বাক্ষী আছে।

No comments:

Post a Comment

Blogroll

About