আরবীতে নাবাউন শব্দের অর্থ খুবই গুরুত্বপূর্ন সংবাদ যা নির্ভুল ও সঠিক খবর। তার থেকে নবী অর্থ গুরুত্বপূর্ন সংবাদ বাহক যে সংবাদ আল্লাহর কাছ থেকে পাওয়া। আরবীতে রাসুল অর্থ পত্রবাহক। পারিভাষিক অর্থে তাদেরকে রাসুল বলে যাদের উপর আল্লাহ আসমানী কিতাব নাজিল করেছেন। আর আল্লাহর আসমানী কিতাবই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো চিঠি। আর মানব জাতির ভিতর থেকে কোন মানুষকে আল্লাহ বাছাই করে নিয়ে যাকে এই দায়িত্ব দিয়েছেন সেই বাছাইকৃত নির্বাচিত মনোনিত মানুষটিকে রাসুল বলা হয়।
আজ সারা দুনিয়ার দিকে লক্ষ্য করুন। সারা দুনিয়ার মানব সমাজ নবী রাসুলগণের মাধ্যেমে পাওয়া এমন কিছু আইন মেনে নিয়েছে যার দরূন কমপক্ষে পশু সমাজ ও মানব সমাজের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্যে রয়েছে। যেমন ধরুন আল্লাহর দেয়া বৈবাহিক আইন এ আইন দুনিয়ার সকলজাতী মেনে নিয়েছে বলে মানব সমাজে একই পন্থায় -
(১) পরিবার গঠন পদ্ধতি আছে।
(২) পিতার পরিচয় আছে এবং পিতা সন্তানের যাবতীয় দায়িত্ব পালন করেন।
(৩) পিতার সম্পর্কে পরবর্তী অংশীদারদের মধ্যে ভাগ বাটোয়ারার আইন আছে।
(৪) আত্মীয় স্বজনের পরিচয় আছে ও মানব সমাজে আত্মীয়তার একটা বন্ধন আছে।
(৫) একের প্রতি অন্যের সহানুভূতি আছে।
(৬) পিতা-মাতার বৃদ্ধাবস্থায় সন্তানের দায়িত্ব ও কর্তব্য নির্ধারীত আছে।
(৭) খাদ্যের হালাল-হারামে সারা দুনিয়ার মুসলমান একই নিয়ম মেনে চলে। এমনকি যারা নবী-রাসুলগনের মাধ্যেমে পাওয়া আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করার পক্ষে প্রধান বাধা ও শত্রæ তারাও কমপক্ষে নিম্নের লিখিত কিছু কিছু আইন মানে। যেমন-
- বিবাহের আইন।
- উত্তরাধিকারী আইন।
- খাদ্যের হালাল-হারামের আইন।
কিছুটা হলেও পর্দা বা শালীনতার আইন। অন্ততপক্ষে তারা পশু সমাজের অর্ন্তভ‚ক্ত হওয়ার পক্ষপাতি না। কিছুটা মানার অর্থ হলো, তারা অন্যের স্ত্রীদের সাথে খোলা-মেলা ভাবে চলা পছন্দ করে। কিন্তু তার নিজের স্ত্রীর সাথে অন্যদের খোলা-মেলা চলা পছন্দ করে না।
আল্লাহকে মানলে তার রাসুল ﷺ কেও মানতে হয়। রাসুল ﷺ কে মানলে রাসুল ﷺ এর মাধ্যেমে পাওয়া যাবতীয় আইন কানুনকে মানতে হয়।
No comments:
Post a Comment