ইসলাম হচ্ছে -
(১) ইবাদতের ধর্ম,
(২) প্রচারের ধর্ম,
(৩) খিলাফতের ধর্ম,
(৪) জিহাদের ধর্ম,
(৫) আন্দোলনের ধর্ম,
(৬) প্রতিবাদের ধর্ম ,
(৭) সঠিক জীবন ব্যবস্থার ধর্ম,
(৮) নসিহতের ধর্ম, এক কথায় ইসলাম হচ্ছে সার্বজনীন ও কল্যানের ধর্ম।
ইসলামের প্রথম বৈশিষ্ট : ইবাদতের ধর্ম অর্থাৎ মুসলমান যে কাজই করবে তা আল্লাহ ও রাসুল ﷺ এর নির্দেশ মেনেই করবে। আর তাই ইবাদত হবে। ইবাদত অর্থ শুধু নামাজ রোজা নয়। ইবাদত অর্থ মানুষের জীবনের প্রতিটি কাজ। তা ক্ষেত খামারের কাজ হোক, বিবাহ-শাদী হোক, খাওয়া-পরা হোক, ব্যবসা-বানিজ্যে। আল্লাহ ও রাসুল ﷺ এর নির্দেশ মুতাবিক হলেই তা ইবাদতে পরিনত হবে।
ইসলামের অন্যতম বৈশিষ্ট : সঠিক জীবন ব্যবস্থা অর্থাৎ সভ্য মানব জীবন ব্যবস্থা এমন জীবন ব্যবস্থা যদি সমাজে কায়েম হয়ে যায়, তাহলে বাতিল জীবন ব্যবস্থা আর টিকতে পারবে না। যেমন পবিত্র কুরআনে পাকের সুরা বনি ঈসরাইলের একাশি নাম্বার আয়াতে আল্লাহ তায়ালা বলেন- হে নবী ﷺ ! আপনি বলে দিন হক্ব এসে গেছে, ফলে বাতিল নির্মূল হয়ে গেছে। আর বাতিল তো নির্মূল হবেই। এই আয়াত থেকে বুঝা গেল হক্ব এসে গেলে বাতিল টিকতে পারে না। যেমন সূর্য উঠে গেলে আধার আর এক মূহুর্তও টিকতে পারে না। সুরা ইবরাহীমের ১ নাম্বার আয়াতে আল্লাহ বলেন- হে রাসুল ﷺ ! ইহা একখানা কিতাব যা আমি আপনার প্রতি এই জন্যে নাজিল করেছি যে আপনি মানুষদেরকে জমাট বাধা অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন। এই আয়াত দ্বারা পরিস্কারভাবে বুঝা গেল যে, আলো এবং অন্ধকার যেমন একসাথে থাকতে পারে না, তেমনি ইসলাম এবং কুফর একসাথে থাকতে পারে না। অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা আর অনৈসলামিক জীবন ব্যবস্থা একসাথে চলতে পারে না।
No comments:
Post a Comment