১. নেক আমল।
২. বদ আমল।
সুতরাং যে ব্যাক্তি দুনিয়াতে নেক আমল করবে সে আখেরাতে তার পুরুস্কার ভোগ করবে। যে পরিমান নেক আমল করবে সে পরিমান পুরুস্কার ভোগ করবে। পক্ষান্তরে যে ব্যাক্তি বদ আমল করবে সে আখেরাতে তার সাজা ভোগ করবে। যেমন কুরআনে আল্লাহ পাক ঘোষনা করেছেন-
من عمل صالحا فلنفسه ومن اساء فعليها
যে নেক আমল করে সে নিজের জন্য করে আর যে বদ আমল করে তা তার উপর পরে।
কবি বলেন-
عمل سے زندگی بنتی ھے جنت بھی جھنم بھی
يۃ خاکی اپنی فطرت ھے ميں نھ نوری ھے نھ ناری
আমল দ্বারাই জীবন গঠিত হয় জান্নাতও জাহান্নামও, এই মাটির দেহ আসলে জান্নাতীও না, জাহান্নামীও না।
অর্থাৎ যে যেমন আমল করবে সে তেমন ফলভোগ করবে। নেক আমল করলে জান্নাতী হবে আর বদ আমল করলে জাহান্নামী হবে।
No comments:
Post a Comment