আখেরাতে আগুনের আজাব থেকে বাচার জন্যে অতি উপকারী কতগুলি আমল যা প্রিয় নবী ﷺ এর হাদীর শরীফ থেকে সংযোজন করা হলো :-
দশ খতম কুরআনের সওয়াব : হযরত আনাস রাযি. বলেন যে, নবী করীম ﷺ ইরশাদ করেন, যে ব্যাক্তি একবার সুরা ইয়াসিন পাঠ করিবে আল্লাহ পাক তার আমলনামায় দশ খতম কুরআনের সওয়াব দান করবেন। (তিরমিযী, মেশকাত শরীফ)
এক খতমের সওয়াব : হযরত আবু দারদা রাযি. বলেন যে রাসুল ﷺ ইরশাদ করেন, সুরা ইখলাস একবার পাঠ করলে পবিত্র কুরআনের এক তৃতীয়াংশ পাঠ করার সওয়াব পাইবে। (মুসলিম শরীফ)
এই হাদীস শরীফের আলোকে বলা হয় যে, এই সুরায়ে ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কুরআনের সওয়াব পাওয়া যায়। (মুসলিম, মেশকাত শরীফ)
এক হাজার আয়াতের সওয়াব : হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাযি. বলেন, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, সুরা তাকাসুর পাঠ করলে আল্লাহ পাক তার আমলনামায় এক হাজার আয়াত পড়ার সওয়াব লিখে দেন। (তাফসীরে মাজহারী-১০ম খন্ড)
একশত নফল হজে¦র সওয়াব : প্রিয় নবী ﷺ বলেন, যে ব্যাক্তি সকালে একশতবার সুবহানাল্লাহ পাঠ করবে আল্লাহ পাক তাকে একশত নফল হজে¦র সওয়াব দান করবেন। (মেশকাত শরীফ)
- প্রতি কদমে এক বৎসরের নফল নামাজ ও এক বৎসরের নফল রোজার সওয়াব : প্রিয় নবী ﷺ বলেন, যে ব্যাক্তি জুমার দিনে-
- নিজের পোশাকাদি ভালভাবে পরিস্কার করবে।
- গোসল করবে।
- আগে আগে মসজিদে যাবে।
- পায়ে হেটে মসজিদে যাবে।
- মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসবে।
- মনোযোগের সাথে খুতবা শুনবে
- কোন অহেতুক কথা ও কাজ থেকে বিরত থেকে চুপ করে শুনবে।
উল্লেখিত সাতটি আমলের বরকতে আল্লাহ পাক তাকে প্রতি কদমে এক বৎসরের নফল নামাজ ও এক বৎসরের নফল রোজার সওয়াব দান করিবেন। (তিরমিযী, মেশকাত শরীফ)
সর্বউত্তম দুরূদ শরীফ দুরূদে ইবরাহীমি সবচেয়ে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলন নাবিয়্যিল উম্মিয়্যি : হযরত আবু বুরদাহ রাযি. আনহু বলেন যে, রাসুলে কারীম ﷺ বলিয়াছেন, আমার উম্মতের যে কোন লোক যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার প্রতি দশবার রহমত নাজিল করেন, দশটি উচ্চ মর্তবা দান করেন, আমলনামায় দশটি নেকী লিখেন এবং দশটি গুনাহ মাফ করে দেন।
জাহান্নাম থেকে মুক্তির দোয়া : اللهم اجرنى من النار
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আযিরনি মিনান্ নার
রাসুলুল্লাহ ﷺ বলেন, ফজর ও মাগরীবের নামাজের পর কোন কথা না বলে সাতবার এই দোয়া পড়বে সে ঐ দিনে বা রাত্রে যদি মারা যায় তবে জাহান্নাহ থেকে মুক্তি পাবে। (আবু দাউদ, মেশকাত শরীফ)
যেই দোয়ার সওয়াব একহাজার দিন পর্যন্ত লেখা হয় : جزى الله عنا محمدا ما هو اهله
বাংলা উচ্চারণ: যাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন, প্রিয় নবী ﷺ ইরশাদ করেন, যে ব্যাক্তি একবার এই দোয়া পাঠ করবে সত্তুর জন ফেরেশেতা একহাজার দিন পর্যন্ত লাগাতার উহার সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। (তাবরানী, তারগীব ও তারহীব)
আশি বৎসরের গুনাহ মাফ আশি বৎসরের ইবাদতের সওয়াব : اللهم صل على محمدن النبي الامى وعلى اله وسلم تسليما
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদান মা হুয়া আহলুহু
প্রিয় নবী ﷺ বলেন, যে ব্যাক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ জায়গা থেকে উঠার পূর্বে এই দুরূদ শরীফ আশি বার পাঠ করবে তার আশি বৎসরের গুনাহ মাফ হবে এবং তার আমলনামায় আশি বৎসরের নফল ইবাদতের সওয়াব লেখা হবে। (তাবরানী, দারা কুতনী)
No comments:
Post a Comment