Sunday, April 3, 2022

আগুন ও সব ধরনের বিপদ থেকে নিরাপদ থাকার আমল । ইসলাম শিক্ষার হাতেখড়ি । পর্ব - ১০

Share it Please

 হযরত আবু দারদা রাযি. কে কেহ আসিয়া সংবাদ দিল যে, আপনার মহল্লায় আগুন লেগে আপনার ঘর পুড়ে গেছে। তিনি বললেন, কখনোও না। আমার ঘর কিছুতেই পুড়তে পারে না। কারন আমি রাসুল ﷺ এর মূখে শুনেছি, যে ব্যাক্তি দিনের শুরুতে এই দোয়া পড়ে সন্ধা পর্যন্ত সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। আর সন্ধায় পড়লে সকাল পর্যন্ত সকল বিপদ থেকে মুক্ত থাকবে। আজ সকালে আমি এই দোয়াটি পাঠ করেছি। অতএব আমার ঘর আগুনে পুড়তে পারে না। এরপর তিনি সবাইকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছে দেখতে পেল মহল্লায় আগুন লেগে সব ঘর পুড়ে গেছে কিন্তু হযরত আবু দারদা রাযি. এর ঘর পুড়ে নাই বরং সম্পূর্ন নিরাপদ আছে। দোয়াটি এই-

 اللهم انت ربي لااله الا انت عليك توكلت و انت رب العرش العظيم ماشاء الله كان. وما لم يشأ لم يكن ولا حول ولا قوة الا بالله العلي العظيم اعلم ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما

আল্লাহুম্মা আন্তা রাব্বি লা-ইলাহা ইল্লা আন্তা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আন্তা রাব্বুল আরশিল আজীম মা-শা-আল্লাহু কানা ওয়া মালাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুও্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইয়িন কাদীর ওয়া আন্নাল্লাহা কদআহা-তা বিকুল্লি শাইয়িন ইলমা।

দোয়াটির সরল বাংলা অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা। আপনি ছাড়া আর কোন মাবুদ নাই। একমাত্র আপনার উপরই আমার ভরসা। আপনি আরশে আজীমের মালিক। আল্লাহ যা চান তা হয়। আর তিনি যা চান না তা হয় না। মহিয়ান-গরিয়ান আল্লাহ পাকের সাহায্যে ছাড়া না গুনাহ থেকে বাচার কোন উপায় আছে, না ইবাদত করার কোন শক্তি আছে। আমি নিশ্চিত ভাবে জানি যে, নিশ্চয়ই আল্লাহ পাক সর্ব বিষয়ে ক্ষমতাবান এবং তার জ্ঞান সব কিছুকে ঘিরে রেখেছে।

No comments:

Post a Comment

Blogroll

About