কুরআন ও হাদীস শরীফ দ্বারা প্রমানিত হলো যে পরিপূর্ন সহিহ শুদ্ধ নামাজই মানুষকে যাবতীয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহ পাকের চির সন্তুষ্টি লাভ হয়। আর যারা নামাজ পড়ে না তাদের পরিনতি হবে ভয়াবহ। ইচ্ছকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ক্বাজা করলে তাকে দুই কোটি আটাশি লক্ষ বছর দোজখে জ¦লতে হবে। বে-নামাজীর হাশর হবে ফেরআউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের সাথে অর্থাৎ তাদের সাথে দোজখে যাবে। দুনিয়াতে মানুষ চার কারনে নামাজ পড়ে না। রাজত্ব বা ক্ষমতার কারনে, চাকুরীর কারনে, ব্যবসার কারনে, কারিগরি বা কৃষি কাজের কারনে। অতএব, রাজত্ব বা ক্ষমতা পেয়ে যারা নামাজ পড়ে না তাদের হাশর হবে ফেরআউনের সাথে। অন্যের অধিনে চাকুরী করার কারনে যারা নামাজ পড়ে না তাদের হাশর হবে হামানের সাথে। ব্যবসা করার কারনে যারা নামাজ পড়ে না তাদের হাশর হবে কারুনের সাথে। কারিগরি, শিল্প ও কৃষিকাজের কারনে যারা নামাজ পড়ে না তাদের হাশর হবে উবাই ইবনে খালফের সাথে।
কেয়ামতের দিন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করার কারন জিজ্ঞাসা করা হবে-
ما سلككم فى سقر؟
তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে আনল ? তখন তারা বলবে-
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين
আমরা নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না।
No comments:
Post a Comment