১. দুনিয়ার আমল।
২. আখেরাতের আমল।
দুনিয়ার আমল এবং আমলের ফলভোগ দুনিয়ার জীবন পর্যন্তই শেষ হয়ে যায়। যে দিন মৃত্যু হবে সে দিন দুনিয়ার আমল এবং আমলেন ফলভোগ করা শেষ হয়ে যাবে। আখেরাতের আমল মৃত্যু পর্যন্ত শেষ হয়ে গেলেও আখেরাতের আমলের ফলভোগ করা শেষ হয়ে যায় না। বরং আখেরাতের আমলের ফল ভোগ করা শুরু হয় কবরের জীবন থেকে আর তা চলবে অনন্তকাল পর্যন্ত যার শেষ নাই। অতএব, আমাদের বুঝতে হবে যে আমলের ফলভোগ করা শেষ হয়ে যায় তা উত্তম নাকি যে আমলের ফলভোগ করা অনন্তকাল পর্যন্ত চলবে তা উত্তম? দুনিয়ার জীবনতো আসল জীবন না। দুনিয়ার জীবন হলো অস্থায়ী জীবন যা একদিন ফুরিয়ে যাবে। পক্ষান্তরে আখেরাতের জীবন চিরস্থায়ী জীবন যার শেষ নেই। পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা দুনিয়ার অস্থায়ী জীবনের জন্য যে পরিমান পরিশ্রম করে যাচ্ছি আখেরাতের চিরস্থায়ী জীবনের জন্য তার তুলনায় কিছুই করছি না। অথচ আখেরাতের জীবনের শান্তির জন্য আমলের জায়গা হলো দুনিয়া। কারন দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে আখেরাতের আমলের সুযোগও শেষ হয়ে যাবে।
No comments:
Post a Comment