Wednesday, April 13, 2022

জীবন সঙ্গীনির ভুল-ত্রুটি ক্ষমা করার পুরস্কার । ইসলাম শিক্ষার হাতেখড়ি । পর্ব - ২০

Share it Please


হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহ. বলেন- জনৈক মজদুর (শ্রমিক) একটি একটি মুরগী খরিদ করে আনল। শরীরের রক্ত পানি করে কঠিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে তা দ্বারাই মুরগী-মসল্লা ইত্যাদি খরিদ করে আনল। কিন্তু রান্না করার সময় স্ত্রীর হাতে লবন বেশী পরে যায়। এতবেশী লবন যে, তা কোন ক্রমেই খাওয়া গেল না। সে পানি পান করে উঠে গেল। কিছুই বলল না। ভদ্র মানুষ ছিল। এবং সে আল্লাহ ওয়ালা ছিল। চিন্তা করল আমার মেয়ের হাতে যদি এরকম ঘটনা ঘটত তবে নিশ্চয়ই আমি কখনও এই আশা করতাম না যে জামাই তাকে মারুক, অপদস্থ্য করুক। তদ্রুপ আমার স্ত্রীও তো কারোও মেয়ে।


No comments:

Post a Comment

Blogroll

About