প্রিয় নবী ﷺ বলেছেন, মক্কার পাথুরে জমিনকে আমার জন্য স্বর্ন ও রৌপ্যতে রুপান্তরিত করার কথা বলা হলো। আমি তখন বললাম, হে রব! আমি তো ইহা পছন্দ করি যে, একদিন খানা খাব আরেকদিন ক্ষুধার্ত অবস্থায় উপোস থাকব। যে দিন খানা খাব, সে দিন আপনার হামদ-সানা প্রশংসা করব। আর যে দিন ক্ষুধার্ত থাকব, সে দিন আপনার নিকট বিনয়-নম্র হব এবং সবর করব, ধৈর্য্য ধরব। (তিরমীযি, মুসনাদে আহমদ)
ফকিহ আবুল লাইস সমরকন্দি রহ. বলেন, উল্লেখিত আলোচনা দ্বারা সুস্পষ্ট হয়ে গেছে যে, দরিদ্রের প্রতি আল্লাহর সীমাহীন দয়া ও অনুগ্রহ রয়েছে। বরং আল্লাহ পাক নবী-রাসুলদেরকে যা দ্বারা সম্মানিত করেছেন, দরিদ্রকে তা দ্বারাই সম্মানিত করেছেন। তাই যারা দরিদ্র তাদের অতিষ্ঠ ও অধৈর্য্য না হয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ আর আখেরাতের সফলতার আশায় আল্লাহর বিধি-বিধান মেনে চলার ভিতর দিয়েই সচ্ছলতা কামনা করবে।
No comments:
Post a Comment